Suvendu Adhikari:’দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা মমতা, নজর রাখুন গোয়েন্দারা’, বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari Targets Mamata Banerjee Over Delhi Visit, Calls for Intelligence Watch
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের প্রসঙ্গ তুলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গোয়েন্দাদের নজর রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতাকে নিশানা করে তুললেন বিস্ফোরক অভিযোগও।
ইন্ডি জোটের বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির যেন বৈঠক না হয়। দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুইজনকে নিয়ে চলছেন।”
বিস্তারিত আসছে…