লাস ভেগাসে ভারতীয় ভ্লগারকে 7-Eleven বলে কটাক্ষ, বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে ধুন্ধুমার
7-Eleven স্টোর অনেকটা স্টেশনারি দোকানের মতো। আমেরিকার এই সব দোকানে অনেক ভারতীয় কাজ করেন। অধিকাংশই ক্যাশিয়ার। পরমবীরের দাবি, এই প্রচলিত ধারণাকেই কটাক্ষের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন ওই ব্যক্তি। পরমবীরের অভিযোগ, চাকরির ওই প্রস্তাবটি আসলে বর্ণবিদ্বেষমূলক রসিকতা।’ তিনি সরাসরি বলেন, ‘আমরা 7-Eleven-এ কাজ করি, Uber চালাই, গা থেকে দুর্গন্ধ ছাড়ে —এমন নানা ধারণা রয়েছে। কিন্তু আমরা নিজেদের কাজ করি, কাউকে বিরক্ত করি না।’