ডার্ক ভেলভেট গাউন থেকে ঠিকরে পড়ছে হিরের দ্যুতি, প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ‘রাইসুন্দরী’ - 24 Ghanta Bangla News
Home

ডার্ক ভেলভেট গাউন থেকে ঠিকরে পড়ছে হিরের দ্যুতি, প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ‘রাইসুন্দরী’

Spread the love

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ প্যারিস ফ্যাশন উইকে (Paris Fashion Week 2026) লরিয়াল প্যারিসের ‘ল্য দেফিলে’ (Le Défilé) শো-তে আরও একবার নিজের সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিলেন বলিউড কুইন ঐশ্বর্যা রাই বচ্চন। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আইফেল টাওয়ারের ঠিক সামনে অবস্থিত মনোরম ‘প্লেস জফ্রে’-তে (Place Joffre) অনুষ্ঠিত এই শো-এ পা রেখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। এ বারের থিম ছিল ‘Express Your Worth’। কিন্তু ফ্যাশন সমালোচকদের মতে, পুরো মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ঐশ্বর্যার রাজকীয় আউটফিট এবং নতুন হেয়ার কালার।

ঐশ্বর্যার এই রেড কার্পেট এবং র‍্যাম্প লুকটি ছিল অত্যন্ত থিয়েট্রিকাল এবং গ্ল্যামারে মোড়া। প্রখ্যাত ডিজ়াইনার ইয়ারা শুমেকার (Yara Shoemaker)-এর ফল/উইন্টার ২০২৬-২৭ ক্যুটুর কালেকশনের একটি টু-পিস ডার্ক ভেলভেট গাউন পরেন রাইসুন্দরী। ড্রেসটিতে ছিল থ্রি-ডি ফ্রিঞ্জ এমব্রয়ডারির কাজ। কাঁধ থেকে ঝুলে থাকা রাজকীয় স্কেপিং কেপে ছিল শত শত ক্রিস্টালের কাজ। ঝলমলে আলোয় ডার্ক ভেলভেটের উপর যা থেকে হিরের মতো দ্যুতি ঠিকরে পড়ছিল। প্রখ্যাত স্টাইলিস্ট মোহিত রাই (Mohit Rai), তরঙ্গ আগরওয়াল (Tarang Agarwal) এবং চিন্তন শাহ (Chintan Shah)-এর যৌথ ভাবনায় এই লুকটি তৈরি হয়েছিল।

ডিজ়াইনার ড্রেসের পাশাপাশি আরও একটি জিনিস নিয়ে চর্চা হয়েছে। সেটি হলো ঐশ্বর্যার মেকআপ এবং চুলের বাহার। এই ইভেন্টের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন ফায়ারি ‘বার্গান্ডি রেড’ হেয়ার কালার। চুলের এই রং তাঁর ভেলভেট গাউনের সঙ্গে দারুণ ভাবেই মানিয়ে গিয়েছিল। মেকআপ রাখা হয়েছিল অত্যন্ত মার্জিত ও গ্ল্যামারাস, যাতে ক্যুটুর আউটফিট এবং চুলের কালারটিই প্রধান ফোকাস পয়েন্ট থাকে।

প্যারিস ফ্যাশন উইক-এর মঞ্চে শুধু ফ্যাশন নয়, আরও একটি নজরকাড়া মুহূর্ত ছিল ঐশ্বর্যা রাই বচ্চন এবং আন্তর্জাতিক সঙ্গীত তারকা সেলিন ডিওন-এর যৌথ উপস্থিতি। র‍্যাম্পের পিছনে এবং মঞ্চে দুই বিশ্ব তারকাকে হাত ধরে কুশল বিনিময় করতেও দেখা গিয়েছে। অনুষ্ঠানে ঐশ্বর্যার সঙ্গে মঞ্চ ভাগ করে নেন ক্যান্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমন অ্যাশলে, ভিয়োলা ডেভিস ও কারা ডেলেভিনের মতো গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *