ঘুমপাড়ানি গুলিতেই কাবু বাল্মিকীর বাঘিনি, বায়ুসেনার বিমানে আনা হচ্ছে বক্সায়
বাঘবন্দির খবরে উচ্ছ্বসিত বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার অবসান। বাল্মিকীতে যাওয়া বিশেষ দলের অক্লান্ত পরিশ্রমেই এই সাফল্য এসেছে। তাঁদের অভিনন্দন।’ পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সকাল সাড়ে ৯টার মধ্যে বাঘিনিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২.২ একর প্রাকৃতিক ঘেরাটোপে ‘সফট রিলিজ’ করা হবে। যে বাঘিনি এত দিন ছিল বাল্মিকীর গভীর অরণ্যে, তাকে এবার ধীরে ধীরে চিনতে হবে বক্সার জঙ্গল। নতুন গন্ধ, জল-হাওয়া-আকাশ। সেই জন্যই হয়তো এই দীর্ঘ আয়োজন।