গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই শিল্ডের সেমিতে সবুজ-মেরুন, কেমন আছেন ম্যাকলারেন? - 24 Ghanta Bangla News
Home

গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই শিল্ডের সেমিতে সবুজ-মেরুন, কেমন আছেন ম্যাকলারেন?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সূচি অনুযায়ী আজ আইএফএ শিল্ডের গ্ৰুপ পর্বের অন্তিম ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সূচি অনুযায়ী আজ আইএফএ শিল্ডের গ্ৰুপ পর্বের অন্তিম ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। যদিও সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফল কিছুটা হলেও হতাশ করেছে সকল সমর্থকদের। উল্লেখ্য, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা। যদিও সেটি কাজে লাগাতে পারেননি। নর্থইস্ট গোলরক্ষকের দুরন্ত সেভ শেষ পর্যন্ত ম্যাচে বাঁচিয়ে রেখেছিল পাহাড়ের এই দলকে।

প্রথমার্ধ অমীমাংসিত থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মিগুয়েলের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লি এরউইন। যদিও সেই ব্যবধান বেশিক্ষণ বজায় থাকেনি। প্রায় ৭০ মিনিটের মাথায় গঞ্জালেসের শট চলে যায় গোলের মধ্যে। যারফলে ম্যাচে ফিরে আসে নর্থইস্ট ইউনাইটেড। শেষ পর্যন্ত ড্র হলেও গোল পার্থক্যের ভিত্তিতে বাকিদের পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। অপরদিকে রানার্স হয়েই সেমিফাইনালে গেল নর্থইস্ট ইউনাইটেড। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই খেলতে গিয়ে চোটের কবলে পড়েন অজি তারকা জেমি ম্যাকলারেন।

যারফলে তাকে তুলে নিতে বাধ্য হন বাগান কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। যদিও চোটের গভীরতা কতটা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান হেডস্যার বলেন, ‘ম্যাকলারেনের চোট নিয়ে এখনও কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কুঁচকিতে লেগেছে। আগামীকাল স্ক্যান করা হবে তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *