আমেরিকার মাটিতে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের বিদেশমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

আমেরিকার মাটিতে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের বিদেশমন্ত্রী

Spread the love

হরমুজ় প্রণালী খুলে দিতে আমেরিকাকে শান্তিপ্রস্তাব দিয়েছিল ইরান। তবে ইরানের সেই প্রস্তাব খারিজ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই হরমুজ় প্রণালী কবে খুলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসছে ইরানের প্রতিনিধি দল। আজ, সোমবার (আমেরিকার স্থানীয় সময়), নিউইয়র্কে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে আলোচনায় অংশ নেবে ইরান। সূত্রের খবর ওই বৈঠকে হরমুজ় প্রণালী খুলে দেওয়া এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *