পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক! বাংলা-অসমে NIA র জালে ১৩ জামাত জঙ্গি
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদীরা(terror network)। এবার সেই অভিযোগকে ঘিরেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র একটি শাখার নেটওয়ার্ক…
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদীরা(terror network)। এবার সেই অভিযোগকে ঘিরেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র একটি শাখার নেটওয়ার্ক বিস্তারের অভিযোগে বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর অসম, পশ্চিমবঙ্গ ও কেরলের মোট ১৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ধৃতদের মধ্যে অসম থেকে ৮ জন, পশ্চিমবঙ্গ থেকে ৪ জন এবং কেরল থেকে ১ জন রয়েছেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, পেন ড্রাইভ, মেমোরি কার্ড-সহ একাধিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে NIA জানিয়েছে।
আরও দেখুনঃ সম্পর্কের বরফ গলাতে তৎপর ভারত-বাংলাদেশ! তারেকের ভারত সফরের আগে বাড়ছে কূটনৈতিক যোগাযোগ
তদন্তকারী সংস্থার দাবি, নিষিদ্ধ JMB-র একটি শাখা হিসেবে চিহ্নিত ইমাম মাহমুদের কাফিলা বা IMK-কে কেন্দ্র করে ভারতে একটি গোপন নেটওয়ার্ক তৈরির চেষ্টা চলছিল। (terror network)এই সংগঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, তরুণদের মৌলবাদী করে তোলা এবং সংগঠনের সাংগঠনিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। NIA-এর দাবি, অভিযুক্তরা এই ষড়যন্ত্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এই মামলার সূত্রপাত ২০২৫ সালের ডিসেম্বর মাসে। ২৮ ডিসেম্বর অসম পুলিশ অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে ১১ জনকে গ্রেফতার করে। এরপর ৩০ ডিসেম্বর অসম পুলিশের STF থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মোট ৩৫ জনের নাম ছিল।(terror network) তদন্তকারীদের অভিযোগ, বাংলাদেশে থাকা IMK-র হ্যান্ডলাররা ‘Purva Akash’ নামে একটি Telegram গ্রুপ ব্যবহার করে অনলাইন র্যাডিক্যালাইজেশন বা তরুণদের উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত করার কার্যকলাপ চালাচ্ছিলেন।
প্রাথমিক তদন্তের পর ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে ২০২৬ সালের ২৫ জুন চার্জশিট পেশ করা হয়। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। পরে NIA মামলাটির তদন্তভার গ্রহণ করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ওই ১১ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS, ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA-এর বিভিন্ন ধারায় গুয়াহাটির NIA বিশেষ আদালতে চার্জশিট জমা দেয়।
NIA-এর তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, JMB-র সঙ্গে যুক্ত ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে নিষিদ্ধ সংগঠনটির উদ্দেশ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য IMK তৈরি করেছিলেন। এরপর ওই সংগঠনের মাধ্যমে ভারতে JMB-র মতাদর্শ এবং সাংগঠনিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ।
তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তরা গোপন বৈঠক আয়োজন, ধর্মীয় মতাদর্শের নামে indoctrination বা মতাদর্শগত প্রভাব বিস্তার, উগ্রপন্থী সাহিত্য প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতবিরোধী প্রচার চালানোর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। পাশাপাশি IMK/JMB-র নেতৃত্বের প্রতি আনুগত্য তৈরি করারও চেষ্টা চলছিল বলে NIA জানিয়েছে।
মঙ্গলবারের তল্লাশি ও গ্রেফতারি অভিযান সেই তদন্তেরই পরবর্তী ধাপ বলে জানিয়েছে NIA। (terror network)বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, পেন ড্রাইভ ও মেমোরি কার্ডের মতো ডিজিটাল ডিভাইস তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা ওই ডিভাইসগুলিতে সংগঠনের সঙ্গে যোগাযোগ, অনলাইন কার্যকলাপ এবং কথোপকথনের কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন।