হাওড়ায় কংগ্রেসের বিক্ষোভ
ভারতের গণতন্ত্র ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে সোমবার হাওড়া জেলা কংগ্রেসের উদ্যোগে বঙ্কিম সেতুর নীচে এক বিক্ষোভ সমাবেশ হয়। কেন্দ্রের শাসকদল ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। সিইসি (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সেখানে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ চালানো হয়।