CPI ও হিন্দু জাগরণ মঞ্চের মধ্যে হাতাহাতি - 24 Ghanta Bangla News
Home

CPI ও হিন্দু জাগরণ মঞ্চের মধ্যে হাতাহাতি

Spread the love

CPI ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কালেক্টর মোড় এলাকায়। জানা গিয়েছে, SIR-এর নামে ভোটারদের হয়রানি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে CPI-এর কর্মী-সমর্থকদের ডেপুটেশন কর্মসূচি ছিল। সেখানে CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন। হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, বক্তব্যে হনুমান চালিশা সম্পর্কে বিরূপ মন্তব্যে করেন স্বপন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *