সেঞ্চুরির রেকর্ড ভেঙে শীর্ষে, সচিনের সঙ্গে তুলনা নিয়ে কী বললেন বিরাট?
সচিনের সঙ্গে তুলনা নিয়ে কী বললেন কোহলি?
২০১৭ সালেও এই তুলনা নিয়ে মুখ খুলেছিলেন কোহলি। ৯ বছর পরেও নিজের অবস্থান পাল্টাননি তিনি। কোহলি বলেন, ‘আমার কাছে সচিন পাজি সব সময় একই থাকবেন। আর মহেন্দ্র সিং ধোনিও সব সময় আমার প্রথম অধিনায়ক হিসেবেই থাকবেন। এই বিষয়গুলো কখনও বদলাতে পারে না। আমি কখনও নিজেকে এমন একজন হিসেবে দেখিনি যে সব কিছু অর্জন করে ফেলেছে। এমন একটা জায়গায় কখনও পৌঁছনো যায় না, যেখানে মনে হবে—এই তো, আমি সব করে ফেলেছি।’
ক্রিকেটকে যে ভাবে পাল্টে দিয়েছেন সচিন, সেটা রেকর্ড বা পরিসংখ্যান দিয়ে বিচার করা সম্ভব নয়, বলেই জানালেন কোহলি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘উনি নিজের সময়ে ক্রিকেটকে বদলে দিয়েছিলেন। আর আমার কাছে সেটা সংখ্যা বা তুলনার অনেক ঊর্ধ্বে। মানুষের উপরে উনি যে প্রভাব রেখে গিয়েছেন, সেটা কখনও ভোলা যাবে না।’