সিডনি সুইনির প্রশ্নের ‘Respectfully’ জবাব ইস্টবেঙ্গলের, মশাল গার্লসদের নিয়ে বিশেষ বার্তা
সিডনি সুইনিকে টেনে কী ভিডিয়ো পোস্ট করেছে ইস্টবেঙ্গল?
স্পোর্টস ট্রেডিং প্ল্যাটফর্ম Novig-এর ওই বিজ্ঞাপনে সিডনি সুইনি প্রশ্ন তোলেন, ‘তুমি কি খেলতে জানো? তা হলে প্রমাণ করো।’ (Think you know sport? Prove it), এই প্রশ্নের অংশটি রেখে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পোস্ট করা ভিডিয়োতে উত্তর হিসেবে বলা হয়, ‘আচ্ছা। শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি…।’
এর পরে মেয়েদের দলের দাপুটে পারফরম্যান্সের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। মূলত নজরকাড়া গোল, দুরন্ত স্কিলে চমক, দলের সেলিব্রেশন ছিল এর মধ্যে। ISL-এ দাপটের মুহূর্ত যেমন ছিল, তেমনই AFC চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব ও মূল পর্বের ম্যাচে জয়ের ছবিও ছিল এই ভিডিয়োতে। ক্যাপশনে লেখা হয়, ‘সিডনি সুইনি, খেলার মাঠে মেয়েদের আসলে এমনই দেখতে লাগে।’