মালদায় জিআরপি-র বড় সাফল্য - 24 Ghanta Bangla News
Home

মালদায় জিআরপি-র বড় সাফল্য

Spread the love

মালদা টাউন স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ ও জিআরপি-র যৌথ অভিযানে ব্রাউন সুগার উদ্ধার হলো। ২ কেজি ৫৮২ গ্রাম ব্রাউন সুগার-সহ জুবাইল শেখ ও আলেপ শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাখ্যা থেকে মালদায় নিয়ে আসা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। ঘটনায় আরও কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *