পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পেতে চায় জম্মু-কাশ্মীর, প্রস্তাব পাস হতেই ওয়াকআউট বিজেপির
আর, এ বার এই অঞ্চলের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা অবিলম্বে পুনরুদ্ধারের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জম্মু ও কাশ্মীর বিধানসভা। সোমবার, দীর্ঘ বিতর্কের পরে, স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদার প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আনা প্রস্তাব পাস করেছে বিধানসভা। ওই প্রস্তাব পেশ করতেই প্রতিবাদ করেন বিজেপির বিধায়করা। তাঁদের হট্টগোল এবং প্রতিবাদের মধ্যেই ওমর আবদুল্লার পেশ করা প্রস্তাবটি বিধানসভায় পাস হয়েছে।