পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খুলে ফেলল C. Joseph Vijay থালাপতির দল
পূর্ব বর্ধমানের ফাগুপুরে হয়ে গেল চন্দ্রশেখল জোসেফ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাঘম’ বা টিভিকে-র কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন ওই দলের পশ্চিমবঙ্গের রাজ্যের আহ্বায়ক চৈতালি রায়-সহ বিভিন্ন জেলা নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই দলের মূল লক্ষ্য।