লিঙ্গ, জাতি, বর্ণ, আয় এবং ধর্ম সংক্রান্ত প্রশ্ন করার সময়ে সতর্ক থাকতে হবে গণনা কর্মীদের। কোনও ভাবেই যাতে কোনও নাগরিকের ভাবাদর্শে যেন আঘাত না লাগে, সেই দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে তাঁদের। কর্মীদের প্রশিক্ষণে তুলে ধরা হবে এই বিষয়টিকেও, এমনই দাবি সরকারি সূত্রের।