‘আপনাকেও নীচে ফেলে দেব…’, লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালকে খুনের ঘটনার প্রত্যক্ষদর্শীকে হুমকি
পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খুনে অভিযুক্ত চেতন চৌধুরীর দিকে। পুলিশের কাছে দেওয়া বয়ানে ওই প্রত্যক্ষদর্শীর অভিযোগ, চেতন তাঁকে বলেছিল, ‘চুপ করে থাকুন, নইলে আপনাকেও দুর্গ থেকে নীচে ফেলে দেব।’ আতঙ্কে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে না গিয়ে ঘটনার পাঁচ দিন পরে তিনি নিজের বয়ান রেকর্ড করান।