১০ দিনে বন্ধ ক্লাস, বাতিল মিড-টার্ম পরীক্ষাও, ‘গুজব’ সামলাতে ছাত্রীদের নিয়ে ভিডিয়ো প্রকাশ LPU কর্তৃপক্ষের - 24 Ghanta Bangla News
Home

১০ দিনে বন্ধ ক্লাস, বাতিল মিড-টার্ম পরীক্ষাও, ‘গুজব’ সামলাতে ছাত্রীদের নিয়ে ভিডিয়ো প্রকাশ LPU কর্তৃপক্ষের

Spread the love

ভিডিয়ো প্রকাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

পরিস্থিতি সামাল দিতে এদিন একটি ভিডিয়ো প্রকাশ করেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মণিকা গুলাটি। সেখানে গার্লস হস্টেল-৩-এর ৫০৪ নম্বর ঘরে থাকা তিন পড়ুয়াকে সামনে আনা হয়। ওই রুমেই ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে দাবি। ভিডিওতে রেজিস্ট্রার বলেন, ‘৫০৪ নম্বর ঘরের পড়ুয়ারা কী বলছেন, শুনুন।’

প্রথম পড়ুয়া বলেন, ‘গত দু’মাস ধরে আমরা ৫০৪ নম্বর ঘরে থাকছি। এখানে কিছুই হয়নি। পুলিশ ও পড়ুয়াদের কাছে অনুরোধ, আমাদের বিরক্ত করবেন না।’ দ্বিতীয় পড়ুয়াও একই সুরে বলেন, ‘আমরা মানসিক চাপে রয়েছি। এর পরেও যদি বিরক্ত করা হয়, তা হলে বাবা-মাকে জানাব।’ তৃতীয় পড়ুয়ার বক্তব্য, ‘পুলিশও বার বার ঘরে আসা বন্ধ করুক। না হলে বাবা-মাকে ডাকতে বাধ্য হব।’

ভিডিওর শেষে রেজিস্ট্রার মণিকা গুলাটি দাবি করেন, বিশ্ববিদ্যালয়কে বদনাম করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। এর পরেই সামনে আসে আর একটি ভিডিও। সেখানে ওই তিন পড়ুয়াই দাবি করেন, ভিডিয়োয় কী বলতে হবে, কর্তৃপক্ষ তা তাঁদের আগেই বলে দিয়েছিলেন। এই নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ধর্ষণের ঘটনাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন মণিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *