হলদিয়া-নন্দীগ্রাম ফেরি সার্ভিসে এ বার জুড়ল ইলেকট্রিক ভেসেল, কখন চলবে, ভাড়া কত জানেন?
কী বলছেন যাত্রীরা?
সূত্রের খবর, এই ইলেকট্রিক ভেসেলটি অনেকদিন ধরেই ছিল। কিন্তু এতে যাত্রী পরিবহণ পরিষেবা চালু হয়নি। তাই সোমবার এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীরা বেশ খুশি বলেই জানা গিয়েছে। এ দিন ফুল, বেলুন দিয়ে সুন্দর ভাবে সাজানো হয় ভেসেলটি। প্রথমদিনেই যাত্রীদের ভিড় ছিল নজরে পড়ার মতো।
যাত্রী প্রসেনজিৎ ধাড়া জানান, ‘ কম সময়ে যাওয়া যাবে। এ ছাড়া রাত পর্যন্ত পরিষেবা মেলায় অনেক যাত্রীর সুবিধা হবে। আগে ফেরি সার্ভিসের ভাড়া ছিল ৫ টাকা। তা বেড়ে ১০ টাকা হলেও ভালো পরিষেবা পাওয়া যাবে। তাই আমরা খুশি।’
অনেক যাত্রী জানিয়েছেন, এই ওয়াটার মেট্রোতে আরামদায়ক সিট, সম্পূর্ণ এসি কেবিন, নিরাপত্তার আধুনিক ব্যবস্থা রয়েছে। এর জেরে নন্দীগ্রাম, হলদিয়া ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। এ ছাড়া ভবিষ্যতে পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশাবাদী স্থানীয়রা। যদিও প্রশাসন এই ওয়াটার মেট্রো নিয়ে তেমন কিছু জানায়নি।