ব্রাজ়িল ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেল খালিদ জামিলের দল
ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল। সোমবার বেলা পৌনে ১টা নাগাদ শহরে নামেন খালিদ জামিলের ছেলেরা। ৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বজয়ীদের মুখোমুখি হবে ভারত। পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেও ভারতের আক্রমণাত্মক ফুটবল নজর কেড়েছে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের মতো তারকাদের সামনে নিজেদের মেলে ধরতে মরিয়া ভারত। মঙ্গলবার থেকেই অনুশীলনে নামার সম্ভাবনা রয়েছে দলের।