কুলিকে ৯,২৫৬টি পাখি বৃদ্ধি, উচ্ছ্বাস
এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেল। সম্প্রতি রাজ্য বন দপ্তরের উদ্যোগে ৫ ও ৬ সেপ্টেম্বর কুলিকে পাখি গণনা করা হয়। সেই গণনার রিপোর্টে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এবার কুলিকে পাখির সংখ্যা বেড়েছে প্রায় ৯২৫৬টি। এই বৃদ্ধিতে খুশির হাওয়া খুশি পরিবেশপ্রেমীদের মধ্যে।