‘এটা বরদাস্ত করা যাবে না’, SRFTI Campus Clash ঘটনায় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী
ক্যাম্পাসের মেন থিয়েটার হল ভাড়া নিয়ে সভার আয়োজন করেছিল আরএসএসের একটি শাখা সংগঠন। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই–তে এ রকম একটি সভা কেন হবে, সেই প্রশ্ন তোলা ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যাম্পাসে রবিবার দুপুরে প্রথমে বচসা বাধে আয়োজকদের, তার পরে দক্ষিণ শহরতলির পঞ্চসায়রের ওই প্রতিষ্ঠানে দু’পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চলে, রক্ত ঝরে এসআরএফটিআইয়ের পড়ুয়াদের এবং জখম হন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) কয়েক জন সদস্যও। এ বার এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।