রং দেখতে চান না মমতা, জোটে নেই সিপিএম, দিল্লিতে একসঙ্গে?
স্পেশাল ইনটেনসিভ রিভিশনের মতো ইস্যুতে একজোট হতে তিনি কোনও দলীয় রঙ দেখতে চান–না বলে খোলাখুলি জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘আমরা ইস্যু দেখব। সেই ইস্যু যদি মানুষের পক্ষে হয়, কোন পার্টি, কী রঙ, দেখার দরকার নেই। আমরা থাকব তাঁদের সঙ্গে। নবীন পট্টনায়েকের কথা কাল (শুক্রবার) শুনছিলাম। সব যাবে (দিল্লি) একে একে। সারা দেশ ঐক্যবদ্ধ। কে লাল, নীল, হলুদ দেখার দরকার নেই। ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে।’