নেপালের বন্যার এক মাস পার, নিখোঁজদের বাঁচার আশা ফিকে - 24 Ghanta Bangla News
Home

নেপালের বন্যার এক মাস পার, নিখোঁজদের বাঁচার আশা ফিকে

Spread the love

নেপালের ন্যাশন্যাল ডিজ়াস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির রেকর্ড অনুযায়ী, মোট নিখোঁজের সংখ্যা ৫২৮৫। বন্যার পর থেকে মোট ১৩,৭৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে চিকিৎসা চলাকালীন। ১০,৯৮৮ জনের নানা রকম চিকিৎসা চলছে। ২০৬০ জনের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এক মাস কেটে গেলেও উদ্ধার ও ত্রাণের কাজ এখনও চলছে। অন্তত ৭০ হাজার মানুষ বন্যার ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু কিছু এলাকার অস্তিত্বই আর নেই। গ্রামের পর গ্রাম মুছে গিয়েছে। স্বজন, বাড়িঘর, আশ্রয় হারিয়ে দিশেহারা মানুষজন। তবু তার মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছেন তাঁরা। মৃতদের স্মরণে যেমন স্মরণসভার আয়োজন চোখে পড়ছে, তেমনই ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুলে ফিরছে পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *