জঙ্গলমহলে মর্মান্তিক ঘটনা, তিনটি হাতির দেহ উদ্ধার
সাত সকালে মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে। মাঠের মধ্যে থেকে উদ্ধার তিনটি হাতির দেহ। এর মধ্যে দু’টি বাচ্চাও রয়েছে। রবিবার হাড়তড়া গ্রামে ধানের জমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন গ্রামবাসীরা। কী কারণে হাতিগুলির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। হাতিগুলি যেখানে পড়েছিল, তার পাশে একটি বিদ্যুতের তার ঝুলতে দেখা গিয়েছে।