চাকরির পরীক্ষায় সফল ২৩, ফের খুলছে কোচিং সেন্টার - 24 Ghanta Bangla News
Home

চাকরির পরীক্ষায় সফল ২৩, ফের খুলছে কোচিং সেন্টার

Spread the love

এই সময়, ময়নাগুড়ি: দিন দু’য়েক আগেই রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার ফল বেরিয়েছে। সেখানে ময়নাগুড়ি থানার উদ্যোগে বিনামূল্যে চলা ‘প্রয়াস’ নামে চাকরির পরীক্ষার কোচিং সেন্টারের ৩৩ জন ছাত্রছাত্রী সফল হয়েছেন। ২০২৪-এর এপ্রিল মাসে শুরু হয়েছিল ‘প্রয়াস’।

২০২৬-এর জানুয়ারি মাসে এই কোচিং সেন্টার বন্ধ হয়। কারণ সেখানকার শিক্ষার্থীরা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় বসেছিলেন। ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জন সফল হন। তাঁদের সাফল্য দেখে ওই কোচিং সেন্টারের শিক্ষকরা ফের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে আগ্রহী হয়েছেন।

এই বিষয় নিয়ে ময়নাগুড়ি থানার বর্তমান আইসি শীর্ষেন্দু দাসের সঙ্গে তাঁরা কথা বলেন। তাঁদের আগ্রহ দেখে আইসি অক্টোবর মাস থেকে ফের চালু করতে চলেছে চাকরির প্রশিক্ষণ শিবির। যার নাম দেওয়া হয়েছে ‘পথ প্রদর্শক-০২’। এবারে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক প্রশিক্ষণও দেওয়া হবে।

তবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে যাঁরা এই প্রশিক্ষণে অংশ নেবেন, তাঁদের কমপক্ষে ৭০% মার্কস পেতে হবে। স্নাতকদের ক্ষেত্রে ৫৫ % মার্কস দরকার। এ ছাড়াও যারা রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ নেবেন, তাঁদের শারীরিক গঠন যাচাই করা হবে। এই প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানান ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস। জলপাইগুড়ি-সহ গোটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *