‘Times Up!’ ২ অক্টোবর থেকে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
এই ঘটনা প্রকাশ্যে আসার পরে ককরোচ নেতা অভিজিৎ দীপকে ‘এক্স’-এ পোস্ট করে বলেছিলেন, ‘যদি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন, তবে CJP ২ অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী প্রতিবাদ শুরু করবে এবং তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। এই গান্ধী জয়ন্তীতে আসুন আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।’ উল্লেখ্য, এর আগে NEET-এ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তর-এ আন্দোলন করেছিল ককরোচ জনতা পার্টি। এ বার আন্দোলনের দ্বিতীয় ভাগের শুরু হবে বলে জানিয়েছে তারা।