Sajal on Kunal: ‘রোজ পরচুল-ডাইপার বলে’, পুরনো রাগ থেকে কুণালের উপর কে হামলা করতে পারে বললেন সজল | BJP MLA Sajal Ghosh Said that May be Sudip banerjee trying to attack on Kunal Ghosh
বাঁদিকে সজল ঘোষ ও ডানদিকে সজল ঘোষImage Credit: Tv9 Bangla
শনিবার উত্তরপাড়ায় মমতার সভায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন কুণাল ঘোষ। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। এরপর রবিবার নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হন তিনি। পুরো ঘটনার দায় কুণাল চাপান বিজেপির উপর। বলেন, “আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে। সশ্রস্ত্র রিভলবার নিয়ে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে আমাকে বের করতে যাচ্ছিল। সেখান থেকে কোনও রকমে আমার সহকর্মী চালক ও আমি নারকেলডাঙা থানায় এসে ঢুকেছি। আমি বাঁচতে ঢুকেছি নারকেলডাঙা থানায়। একেবারে বেলাঘাটা থেকে অনুসরণ করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তারা সশস্ত্র অবস্থায় আসে।”
তবে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই দায়ী নয় বলে জানান সজল ঘোষ। বলেন, “কুণালদার উপর যে ঘটনা ঘটেছে তার নিন্দা করি। আমি বিশ্বাস করি এর ভিতর কোথাও বিজেপি নেই। আমার সন্দেহ অনুমান যাই বলুন…সুদীপদার কিন্তু অনেক পুরনো রাগ আছে। কখনও ডাইপার, কখনও পরচুল রোজ বলে…তাই আমি বলছি, এর পিছনে সুদীপদা আছে কি না এর একটা সিবিআই তদন্ত হোক।”