বিয়ের আগে সুনীতা অনিলকে জানিয়ে দিয়েছিলেন, সংসারে ঢুকে রান্নাবান্নার দায়িত্ব নিতে তিনি প্রস্তুত নন। অর্থাৎ, বিয়ের পর বাড়িতে একজন রান্নার লোক রাখতে হবে। সুনীতার এই শর্তে অনিলের আপত্তি ছিল না। বরং নিজের কেরিয়ার একটু ঠিক হওয়ার পর সেই ব্যবস্থাই করার কথা ভেবেছিলেন অভিনেতা।