ফেসবুকে প্রেম! ডালিমের টানে পালিয়ে ভারতে এসেই BSF র হাতে আটক বাংলাদেশের মহিলা
মুর্শিদাবাদ: ফেসবুকে পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের টানে বাংলাদেশ (Bangladeshi woman)থেকে মুর্শিদাবাদে আসার চেষ্টা। কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার আগেই বিএসএফের হাতে ধরা পড়লেন…
মুর্শিদাবাদ: ফেসবুকে পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের টানে বাংলাদেশ (Bangladeshi woman)থেকে মুর্শিদাবাদে আসার চেষ্টা। কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার আগেই বিএসএফের হাতে ধরা পড়লেন এক মহিলা। তার সঙ্গে আসা নাবালক ছেলেকেও ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
একই সময়ে মুর্শিদাবাদে আরও দুই বাংলাদেশি নাগরিককে পদ্মা নদী সাঁতরে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অন্য একটি ঘটনায় প্রায় ১৫ বছর ধরে ভারতে বসবাসকারী এক ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের তথ্য সামনে আসার পর তাঁকেও গ্রেফতার করা হয়েছে। পরপর এই ঘটনাগুলিতে সীমান্ত নিরাপত্তা এবং অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়টি ফের আলোচনায় এসেছে।
আরও দেখুনঃ
প্রথম ঘটনাটি রঘুনাথগঞ্জ থানা এলাকার। (Bangladeshi woman)পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা মঞ্জিরা বিবি বিয়ের পর স্বামী ইউসুফ শেখের সঙ্গে বাংলাদেশে বসবাস করছিলেন। তাঁদের তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে। অভিযোগ, ফেসবুকের মাধ্যমে মুর্শিদাবাদের ডালিম নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই যোগাযোগ প্রেমের সম্পর্কে গড়ায়। এরপর স্বামী ও পরিবারের সদস্যদের ছেড়ে ডালিমের সঙ্গে ভারতে থাকার সিদ্ধান্ত নেন মঞ্জিরা বলে তদন্তকারীদের দাবি।
নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে ভারতে আসার জন্য তিনি সীমান্তের একটি অবৈধ পথ ব্যবহার করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সেই সময় বিএসএফের নজরে পড়েন তিনি। জিজ্ঞাসাবাদের সময় ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়।
পরে তাঁকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় মঞ্জিরার ভারতে প্রবেশের পিছনে কোনও দালালচক্র সক্রিয় ছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে আসার পরিকল্পনা, ডলিমের সঙ্গে যোগাযোগ এবং সীমান্ত পারাপারের ব্যবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর মধ্যেই মুর্শিদাবাদের লালগোলা এলাকায় সামনে এসেছে আরও একটি সীমান্ত পারাপারের ঘটনা। পুলিশের দাবি, পদ্মা নদী সাঁতরে ভারতে ঢোকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। (Bangladeshi woman)ধৃতদের নাম দুলাল এবং রোসদুল ইসলাম। তাঁরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর লালগোলা থানার পুলিশ মধ্য রামনগর গ্রামে অভিযান চালায়। সেখান থেকেই দু’জনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্থলসীমান্তে নজরদারি এড়াতেই তাঁরা নদীপথে ভারতে প্রবেশ করেছিলেন বলে দাবি করা হয়েছে। তাঁদের কাছ থেকে ভারতে থাকার বৈধ নথি পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে তাঁরা ভারতে এসেছিলেন এবং এই পারাপারের পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তৃতীয় ঘটনাটি রাণিতলা থানা এলাকায়। সেখানে জৌহাদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রায় ১৫ বছর আগে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর স্থানীয় এক মহিলাকে বিয়ে করে এখানেই বসবাস শুরু করেন। পুলিশের দাবি, নিজের শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে তিনি ভারতীয় ভোটার পরিচয়পত্র এবং আধার কার্ড তৈরি করেছিলেন।
সম্প্রতি ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই তাঁর বাংলাদেশি নাগরিকত্বের তথ্য সামনে আসে বলে পুলিশের দাবি। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।