ফেসবুকের ফাঁদে অ্যান্টিক ব্যবসায়ীকে অপহরণ, ২০ লক্ষ মুক্তিপণ
এই সময়, রাজারহাট: ফেসবুকে সস্তায় অ্যান্টিক সামগ্রী বিক্রির টোপ। সেই ফাঁদ পেতে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ডেকে নিয়ে গিয়ে মধ্যপ্রদেশের এক অ্যান্টিক সংগ্রাহককে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ, নকল সামগ্রী বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই তাঁকে তুলে নিয়ে একটি গোপন আস্তানায় আটকে রাখা হয়।