কুশারের রুপো, তেজস্বিন-পারুলের ব্রোঞ্জ, এশিয়াডে ভারতের পদকের ঝুলি আরও সমৃদ্ধ হলো - 24 Ghanta Bangla News
Home

কুশারের রুপো, তেজস্বিন-পারুলের ব্রোঞ্জ, এশিয়াডে ভারতের পদকের ঝুলি আরও সমৃদ্ধ হলো

Spread the love

জাতীয় রেকর্ড ভেঙে পারুলের ব্রোঞ্জ

মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে নিজের জাতীয় রেকর্ডই ভেঙে ব্রোঞ্জ জেতেন পারুল চৌধুরী। ৯ মিনিট ৮.৬৭ সেকেন্ড সময় করে নিজের আগের ৯:১২.৪৬-এর রেকর্ড ভেঙে দেন তিনি। এই ইভেন্টে ৯ মিনিট ১০ সেকেন্ডের নিচে সময় করা প্রথম ভারতীয় মহিলা হলেন পারুল। সোনা জেতেন বাহরিনের উইনফ্রেড ইয়াভি আবার সময় নেন ৯:০৪.৩৬, যা এশিয়ান গেমসের নতুন রেকর্ড। রুপো পান কাজ়াখস্তানের নোরাহ জেরুতো তানুই।

পারুলের এই পদকের গুরুত্ব আরও বেশি। হাংঝৌ এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জেতার পর এ বার ব্রোঞ্জ পেলেন তিনি। ফলে এই ইভেন্টে এশিয়ান গেমসে তাঁর ব্যক্তিগত পদকের সংখ্যা দাঁড়াল দু’টি। একই ইভেন্টে কিংবদন্তি সুধা সিংয়ের দু’টি পদকের নজিরও ছুঁয়ে ফেললেন পারুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *