একশো বছরে কবির ‘শুধু মেয়েদের’ নাটক - 24 Ghanta Bangla News
Home

একশো বছরে কবির ‘শুধু মেয়েদের’ নাটক

Spread the love

কিন্তু ‘নটীর পূজা’য় নাচকে আড়ালে রাখার উপায় ছিল না। নাচই শ্রীমতীর ভাষা— তার প্রতিবাদ, তার আত্মপ্রকাশ, তার আত্মনিবেদনের অর্ঘ্য। সেই অনুভবকে আরও গভীর করে তুলেছিল নাটকের ‘বাঁধন-ছেঁড়ার সাধন হবে’, ‘হে মহাজীবন, হে মহামরণ’, ‘আমায় ক্ষমো হে ক্ষমো’ গানগুলি। নাচ ও গানের আবহ শ্রীমতীর মুক্তি, ত্যাগ আর আত্মসমর্পণের অন্তর্লীন পথটিকে গভীর ব্যঞ্জনায় উদ্ভাসিত করেছিল।

অবশেষে এল ২৫ বৈশাখ, ১৩৩৩। উত্তরায়ণের কোণার্কের চাতালে অভিনীত হলো ‘নটীর পূজা’। শ্রীমতীর ভূমিকায় অভিনয় করলেন নন্দলাল বসুর কন্যা গৌরী। রিহার্সালের সময়ে রবীন্দ্রনাথ তাঁকে বলেছিলেন, ‘মনে রাখিস যে খালি ঐ নাচটার উপরেই সমস্ত নাটকটার সাফল্য নির্ভর করছে। শ্রীমতীর মনের সমস্ত ভক্তি ও উপাসনা তোকে নাচের প্রত্যেকটা ভঙ্গী দিয়ে প্রকাশ করতে হবে। খুবই শক্ত, কিন্তু আমার বিশ্বাস তুই ঠিক পারবি।’ গৌরী পেরেছিলেন। দর্শকেরা স্তব্ধ হয়ে দেখেছিল শ্রীমতীর অনির্বচনীয় নাচ। নাচ তো নয়, যেন উপাসনা। ওই নাচের অর্ঘ্যেই সে তার পূজা নিবেদন করেছে। খুশি হয়ে রবীন্দ্রনাথ ‘নটীর পূজা’র পাণ্ডুলিপি গৌরীকে উপহার দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *