স্কুলে বসেই 'অপারেশন', গ্যাংয়ের জামতারা-যোগ? রায়গঞ্জে গ্রেপ্তার ৮ - 24 Ghanta Bangla News
Home

স্কুলে বসেই ‘অপারেশন’, গ্যাংয়ের জামতারা-যোগ? রায়গঞ্জে গ্রেপ্তার ৮

Spread the love

এই সময়, রায়গঞ্জ: এ বার বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে বিহারের কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর যোগাযোগ রয়েছে বলে অনুমান পুলিশের। এ দিন ধৃতদের রায়গঞ্জ আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রবিউল ইসলাম ও ওবাইদুল্লা শেখের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। সুরজকুমার ঠাকুর, অখিলেশ কুমার, ছোটেলাল পাশমান এবং কুমোদ পাশমান বিহারের পুর্ণিয়া জেলার বাসিন্দা। বুদ্ধদেব নুনিয়া এবং একরামুল হুসেন ওরফে সঞ্জয়ের বাড়ি যথাক্রমে মালদার চাঁচল এবং উত্তর দিনাজপুরের ইটাহারের চুড়ামন এলাকায়। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাঙ্কের পাসবই, তিনটি চেকবই এবং ইন্টারনেট ও মোবাইলে ব্যবহারযোগ্য কিছু গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *