পুজোর আগেই মেরামতি হাওড়ার ১০০ রাস্তা, বরাদ্দ ২৫ কোটি টাকা - 24 Ghanta Bangla News
Home

পুজোর আগেই মেরামতি হাওড়ার ১০০ রাস্তা, বরাদ্দ ২৫ কোটি টাকা

Spread the love

এ ছাড়াও অগ্নিমিত্রা বলেন, ‘শহরের ১০০টি ভাঙাচোরা রাস্তা চিহ্নিত করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ১০ই অক্টোবর মহালয়ার আগেই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ পুজোর সময় সাধারণ মানুষকে যাতে আর খানাখন্দের জন্য দুর্ভোগ পোহাতে না হয়, সেদিকেই নজর দিচ্ছে দপ্তর। এর পাশাপাশি আগের সরকারকে তীব্র আক্রমণ করে অগ্নিমিত্রা পাল দাবি করেন, দীর্ঘদিন হাওড়া পুরসভায় ভোট না করানোর ফলেই বাসিন্দারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। বিজেপি সরকার আসার পরে খুব শীঘ্রই হাওড়া পুরসভায় ভোট হবে বলে আশ্বাস দেন তিনি। তবে ভোটের দিনক্ষণ রাজ্য নির্বাচন কমিশন ঠিক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *