চাকরি হারানোর আশঙ্কায় আইসিটি–টিচারদের একাংশ
এই সময়: স্কুলে কম্পিউটার শিক্ষকদের (আইসিটি) একাংশকে ২০২২ নাগাদ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। ষষ্ঠ দফায় নিযুক্তদের চুক্তি রিনিউ করার বদলে কাজের মেয়াদ শেষের চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন স্কুলে প্রায় ১,৪০০ কম্পিউটার শিক্ষক রয়েছেন। পাঁচ বছরের চুক্তিতে একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে রাজ্যের তিন হাজারের বেশি কম্পিউটার শিক্ষক নিয়োগ হয়েছিল ২০২২–এর আগে ও পরে। সেই অনুযায়ী, কারও চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরে, কারও আবার ২০২৭-এর শুরুতে। ওই বেসরকারি সংস্থার তরফে সম্প্রতি আইসিটি শিক্ষকদের চিঠিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ৯ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি সংস্থার কাছে জমা দিতে হবে। শিক্ষকদের দাবি, ২০২২–এর আগে–পরে বেসরকারি সংস্থার মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে শিক্ষক নিয়োগ হয়েছিল।