Asian Games Selection | র্যাঙ্কিং ও পারফরম্যান্সও কাজে এল না, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন Anush Agarwalla #shorts
জুন মাসে টিম নির্বাচনের সময়ে ইকুয়েস্ট্রিয়ান ড্রেসাজ ইভেন্টে কত ছিল অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান অ্যাথলিট অনুশ আগরওয়ালার র্যাঙ্কিং? অনুশ আগরওয়ালার জবাব, ‘১৬ জুন সিলেকশনের সময়ে দেশে আমার র্যাঙ্কিং ছিল এক, এশিয়ায় দুই আর বিশ্বে ১৩ বা ১৪। এই মুহূর্তে ভারতে আমার র্যাঙ্কিং দুই, এশিয়ায় তিন এবং বিশ্বে ১১। তাই র্যাঙ্কিং দেখলেও টিমে নির্বাচিত হওয়া উচিত ছিল। কারণ, এশিয়ান র্যাঙ্কিংয়ে সপ্তম এবং ১১ অথবা ১৩–তে থাকা প্লেয়ারকে নেওয়া হয়েছে।’ টিম নির্বাচন নিয়ে ক্ষুব্ধ অনুশ বলেন, ‘আমি ফেডারেশনকে এ রকমও প্রস্তাব দিয়েছিলাম, যাদের এশিয়ান গেমসে পাঠানোর কথা ভাবা হচ্ছে, তাদের একটা প্রতিযোগিতায় নামানো হোক। চাপের মুখে কী রকম পারফর্ম করে দেখার জন্য। আমি সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি ছিলাম। আর এটা নতুন কোনও কথা নয়। ফেডারেশনের নির্বাচনের শর্তের মধ্যে এই শর্তটির উল্লেখ আছে। তবু সেই প্রস্তাব মানা হয়নি।’