সাড়ে ন’ঘণ্টার জটিল অস্ত্রোপচার, সুস্থ রোগী ফিরলেন ঘরে
এই সময়, পুরুলিয়া : অগ্ন্যাশয়ের ক্যান্সারের জটিল অস্ত্রোপচার হলো পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সাড়ে ন’ঘণ্টার জটিল অস্ত্রোপচার করে মেডিক্যাল কলেজের ইউনিট-২ এর শল্য চিকিৎসা বিভাগের সোমনাথ বিশ্বাস, পবন মণ্ডল, মনিরুল ইসলাম, অর্চনা মিনা, গৌরব মিত্র ও মেঘা তামাংকে নিয়ে তৈরি দল।
পাঁচ মাস আগে পেটে যন্ত্রণা নিয়ে রাঁচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুরুলিয়ার ঝালদার প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের বাসিন্দা বিরাজ কুমার। রাঁচির বেসরকারি হাসপাতালের পরীক্ষায় জানা যায়, অগ্ন্যাশয়ে রয়েছে টিউমার। অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন, তবে বাইরে অন্য কোনও হাসপাতালে অস্ত্রপচার করাতে হবে।