রোহিতের জন্য সুযোগ পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল? মুখ খুললেন ভারতীয় দলের কোচ
কোটাক স্পষ্ট ভাষায় বলে দেন, ‘দলে জায়গার জন্য প্রচণ্ড প্রতিযোগিতা রয়েছে। অনেক ক্রিকেটারই ভালো খেলছে। জয়সওয়ালকে আমরা সবাই অন্যতম সেরা ব্যাটার হিসেবে জানি। যখনই সুযোগ পেয়েছে, ও পারফর্ম করেছে। তাই ও দলেরই অংশ।’ তিনি আরও বলেন, ‘তবে দলের একজন সদস্য হিসেবে আমরা ওর দক্ষতা, অনুশীলন এবং মানসিক দিকটা দেখছি। গৌতমও ওর সঙ্গে নিয়মিত কথা বলে। কিন্তু ধরুন, দলে তিন জন খুব ভালো উইকেটকিপার রয়েছে। সেখানে তো একজনই খেলতে পারবে।’
কোটাকের বক্তব্য, জয়সওয়ালের সঙ্গে কোনও অন্যায় হচ্ছে না। তাঁকে শুধু নিজের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তাঁর দাবি, ‘ওকে আরও পরিশ্রম করে যেতে হবে এবং সুযোগের অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত যখনই সুযোগ পেয়েছে, ও ভালো খেলেছে।’
রোহিত-জমানায় জয়সওয়ালের অপেক্ষা
জুলাইয়ে লর্ডসে তৃতীয় ওয়ান ডের আগে জল্পনা তৈরি হয়েছিল, সেটিই হয়তো রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। সেই সময় খবর ছড়িয়েছিল, ভারতীয় ক্রিকেটে রোহিতের জায়গায় জয়সওয়ালকে নিয়ে এগোনোর পরিকল্পনা রয়েছে। কিন্তু ম্যাচে রোহিত ১৩৮ রান করে সেই জল্পনায় ইতি টানেন। এর পর গত কয়েক মাসে ছবিটা আরও বদলেছে।