বেআইনি নির্মাণ ভাঙার পরেও ফের তৈরির অভিযোগ, কড়া বার্তা কোর্টের - 24 Ghanta Bangla News
Home

বেআইনি নির্মাণ ভাঙার পরেও ফের তৈরির অভিযোগ, কড়া বার্তা কোর্টের

Spread the love

এই সময়: পুরসভা বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছিল। কিন্তু সেই ভাঙা জায়গাতেই ফের শুরু হয় নির্মাণকাজ! এমন গুরুতর অভিযোগে পুরসভার আইনজীবীর ‘গা ছাড়া’ মনোভাব নিয়ে প্রশ্ন তুলে আগেই কলকাতার পুর–কমিশনারকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে হাজির হন পুর–কমিশনার স্মিতা পান্ডে। তাঁকে তলব করার কারণ স্পষ্ট করে দেন প্রধান বিচারপতি। তাঁকে প্রধান বিচারপতি জানান, বম্বে হাইকোর্টে থাকাকালীন মহারাষ্ট্রের বিএমসি, থানে, কল্যাণ-ডম্বিভলি, নবি মুম্বই-সহ অন্তত ৮-১০টি পুরনিগমের মামলা শোনার অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, অধিকাংশ ক্ষেত্রেই পুর–কমিশনারের কাছে শহরের প্রতিটি এলাকার খবর পৌঁছয় না। নির্দিষ্ট কিছু তথ্যই তাঁর কাছে পাঠানো হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার অনেকটাই অন্ধকারে থেকে যায় কমিশনারের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *