পুরভোটের আগেই নজরে সংগঠন, BJP-র কোন সাংগঠনিক জেলার দায়িত্বে কে?
সামনেই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। তার পরেই রাজ্যের একাধিক জেলায় পুরভোট রয়েছে। তার আগেই নিজেদের সংগঠনকে আরও গুছিয়ে নিচ্ছে রাজ্যের শাসকদল। দু’দিন আগেই বিজেপির বিভিন্ন শাখা সংগঠনে রদবদল করা হয়েছিল। এ বার রাজ্য বিজেপির তরফে সাংগঠনিক জেলার ইনচার্জদের তালিকা প্রকাশ করা হলো।
দেখে নেওয়া যাক বিজেপির সাংগঠনিক জেলা ইনচার্জদের তালিকা
১) কোচবিহার – অনন্ত দেব অধিকারী, রাজ্য সহ-সভাপতি
২) আলিপুরদুয়ার – সুকুমার রায়, বিধায়ক ও স্টেট এগজিকিউটিভ মেম্বার
৩) জলপাইগুড়ি, ভূষণ মোদক, প্রাক্তন স্টেট এগজিকিউটিভ মেম্বার
৪) শিলিগুড়ি – শঙ্কর চক্রবর্তী, রাজ্য সম্পাদক
৫) দার্জিলিং- মোহন শর্মা, রাজ্য সম্পাদক
৬) উত্তর দিনাজপুর- অজিত দাস, রাজ্য সম্পাদক
৭) দক্ষিণ দিনাজপুর- সুদীপ্ত চট্টোপাধ্যায়, স্টেট এগজিকিউটিভ মেম্বার
৮) মালদা উত্তর- পার্থসারথী ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি
৯) মালদা দক্ষিণ- বাসুদেব সরকার, স্টেট এগজিকিউটিভ মেম্বার
১০) জঙ্গিপুর- মনোজ সরকার, প্রাক্তন স্টেট এগজিকিউটিভ মেম্বার
১১) বহরমপুর- সুব্রত কবিরাজ, বিধায়ক ও স্টেট এগজিকিউটিভ মেম্বার
১২) মুর্শিদাবাদ- মহাদেব সরকার, রাজ্য সম্পাদক
১৩) উত্তর নদিয়া- ফাল্গুনী পাত্র, রাজ্য সহ-সভাপতি
১৪) দক্ষিণ নদিয়া- রামপদ দাস, রাজ্য সহ-সভাপতি
১৫) বনগাঁ- অমিতাভ রায়, রাজ্য সহ-সভাপতি
১৬) বারাসাত- বিভা মজুমদার, রাজ্য সম্পাদক
১৭) বসিরহাট- দেবশ্রী চৌধুরী, রাজ্য সহ-সভাপতি
১৮) ব্যারাকপুর- প্রবাল রাহা, রাজ্য সহ-সভাপতি
১৯) কলকাতা উত্তর শহরতলি- অরিত্র চট্টোপাধ্যায়, স্টেট এগজিকিউটিভ মেম্বার
২০) উত্তর কলকাতা- তাপস মিত্র, স্টেট এগজিকিউটিভ মেম্বার
২১) দক্ষিণ কলকাতা- তনুজা চক্রবর্তী, রাজ্য সহ-সভাপতি
২২) যাদবপুর- দীপঞ্জন কুমার গুহ, বিধায়ক ও রাজ্য সম্পাদক
২৩) ডায়মন্ড হারবার- সিন্টু সেনাপতি, বিধায়ক ও রাজ্য সম্পাদক
২৪) জয়নগর- সঞ্জয় ভার্মা, রাজ্য সম্পাদক
২৫) মথুরাপুর- প্রসেনজিৎ ভৌমিক, রাজ্য কার্যকারিনী সদ
২৬) হাওড়া শহর- অনল বিশ্বাস, রাজ্য সম্পাদক
২৭) হাওড়া গ্রামীণ- বিজন মিত্র, ট্রেড ইউনিয়ন রিলেশন সেল সহ-আহ্বায়ক
২৮) রামপুর- অনুপম মল্লিক, প্রাক্তন জেলা ইন-চার্জ
২৯) হুগলি- অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রাজ্য সহ-সভাপতি
৩০) আরামবাগ- মনোজ পাণ্ডে, রাজ্য সহ-সভাপতি
৩১) তমলুক- স্বপন দত্ত, প্রাক্তন তমলুক লোকসভা ইন-চার্জ
৩২) কাঁথি- রতন দত্ত, প্রাক্তন জেলা ইন-চার্জ
৩৩) ঘাটাল- নীলঞ্জন অধিকারী, রাজ্য সম্পাদ
৩৪) ঝাড়গ্রাম- সোনালী মুর্মু, রাজ্য সম্পাদক
৩৫) মেদিনীপুর- লক্ষ্মী কান্ত সাউ, বিধায়ক ও স্টেট এগজিকিউটিভ মেম্বার
৩৬) বাঁকুড়া- বিবেক রাঙ্গা, স্টেট এগজিকিউটিভ মেম্বার
৩৭) বিষ্ণুপুর- বিদ্যাসাগর চক্রবর্তী, রাজ্য সহ-সভাপতি
৩৮) পুরুলিয়া- তুষার মুখোপাধ্যায়, স্টেট এগজিকিউটিভ মেম্বার
৩৯) আসানসোল- অমিতাভ রায়, রাজ্য সহ-সভাপতি
৪০) বর্ধমান- সুজিত অগস্থি, স্টেট এগজিকিউটিভ মেম্বার
৪১) কাটোয়া- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিধায়ক ও স্টেট এগজিকিউটিভ মেম্বার
৪২) বোলপুর- সুজিত দাস, প্রাক্তন বীরভূম লোকসভা ইন-চার্জ
৪৩) বীরভূম- সন্দীপ নন্দী, প্রাক্তন বোলপুর লোকসভা ইন-চার্জ
উল্লেখ্য, দু’দিন আগেই বিজেপির রাজ্য কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়। ফাল্গুনী পাত্রকে সরিয়ে মহিলা মোর্চার মাথায় অঞ্জনা বসুকে আনা হয়েছে। কমিটি থেকে সরানো হয়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তাপস রায়ের মতো মন্ত্রীদের। সূত্রের খবর, এক ব্যক্তি এক পদ- নীতি কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়।