পুজোর সাজে স্মৃতি, শিকড় ও ভালোবাসা - 24 Ghanta Bangla News
Home

পুজোর সাজে স্মৃতি, শিকড় ও ভালোবাসা

Spread the love

‘দুর্গাপুজো আমার কাছে শুধু চার দিনের উৎসব নয়, এ আমাদের শিকড়, আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকা এক আবেগ। যা কখনও পুরোনো হওয়ার নয়। ছোট থেকে এই আবেগ একই রয়েছে। পুজোর সাজ বলতে আমার পছন্দ বরাবরই একটু ট্র্যাডিশনাল, অথচ এলিগ্যান্ট। বড় টিপ, চোখভরা কাজল আর সাদা-লাল বা নরম রঙের কটন শাড়ি— এই সহজ সাজেই যেন বাঙালিয়ানার আসল সৌন্দর্যটা ধরা পড়ে। খুব বেশি আড়ম্বর নয়, সাজে থাকুক নিজের একটা স্বতন্ত্র ছাপ’, বলছেন নায়িকা, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *