একটানা বৃষ্টির জেরে ধসে ক্ষতিগ্রস্ত সিকিমের রিম্বি
একটানা বৃষ্টির জেরে সিকিমের গিয়ালশিং জেলার রিম্বি গ্রামে ভয়াবহ ধস। ৩২টি বাড়ি বিধ্বস্ত। হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। অনুমান করা হচ্ছে, শুক্রবারের ধস, গত ১৩ অগস্টের ধসের ধারাবাহিকতা। জোরকদমে উদ্ধারকাজ, ত্রাণ বিলির কাজ শুরু করেছে প্রশাসন। সতর্ক করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।