ইরানের সাত দিনের শান্তিপ্রস্তাব ফেরালেন ট্রাম্প, আমেরিকায় ভোটের পরেও কি ‘যুদ্ধ’ চলবে?
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সরাসরি সংঘাত শুরু হয়েছে। মাঝে বেশ কয়েক বার যুদ্ধবিরতির সিদ্ধান্তও নেয় দুই যুযুধান পক্ষ। কিন্তু তা টেকেনি। সামরিক এবং কূটনৈতিক স্তরে সেই সংঘাত এখনও অব্যাহত। ইরান জানিয়েছে, তারা সংঘাত বন্ধ করতে আগ্রহী। সেই কারণে আমেরিকাকে সাত দিনের শান্তিপ্রস্তাব পাঠানো হয়েছে।
গত শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে গিয়ে কাতারের মারফত আমেরিকাকে শান্তিপ্রস্তাব পাঠানোর বিষয়টি জানিয়েছিলেন। এ-ও বলেছিলেন, আমেরিকা যদি তাঁদের ‘ন্যায্য’ দাবি মেনে নেয়, তা হলে ইরানে হরমুজ় পুরোপুরি খুলে দেওয়ার পথে হাঁটবে। বল যে এখন ওয়াশিংটনেরই কোর্টে, তা-ও স্পষ্ট করে দিয়েছিল তেহরান।