হাইকোর্টের অনুমতি মিললেও মমতার সভা ঘিরে টানাপড়েন অব্যাহত
এই সময়, শ্রীরামপুর: দীর্ঘ আইনি লড়াইয়ের পরে আজ, শনিবার শ্রীরামপুর আদালতের মাঠে সভা করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। সভার মূল বক্তা তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভাকে ঘিরে এখনও টানাপড়েন অব্যাহত। শুক্রবার রাত পর্যন্ত মঞ্চ বাঁধার কাজ শুরু হয়নি। টাঙানো হয়নি মাইক। সভাস্থলের আশপাশে দলের কোনও হোর্ডিং, ব্যানার, পোস্টার চোখে পড়ছে না। সভার সমর্থনে কোনও মাইক প্রচার, মিটিং, মিছিল, কিছুই হচ্ছে না। এই পরিস্থিতিতে আদৌ সেখানে সভা হবে কি না, হলে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।