মাটির গান থেকে নতুন সুর সৃষ্টির গল্প - 24 Ghanta Bangla News
Home

মাটির গান থেকে নতুন সুর সৃষ্টির গল্প

Spread the love

অন্য সময় প্রাইম: এ রকম এক আধুনিক মঞ্চে মাঙ্গানিয়ার সঙ্গীতকে তুলে ধরা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?

মামে: মাঙ্গানিয়ার সঙ্গীত বহু প্রজন্ম ধরে মূলত শুনে, মনে রেখে এবং গেয়ে শেখানো হয়েছে। আমিও আমার বড়দের কাছ থেকেই শিখেছি। কোনও লিখিত নোটেশন থেকে নয়। বাদ্যযন্ত্র, তাল, গাওয়ার ধরন, এমনকী গানের মাঝে কোথায় থামতে হবে— সবকিছুর মধ্যেই ইতিহাস রয়েছে। এই ধরনের ফেস্টিভ্যাল আধুনিক হতে পারে, কিন্তু এই ঐতিহ্যই তো তার ভিত্তি। উদ্যোক্তা বৃন্দা মিলারের ভাবনা এবং অবদান এমন একটি জায়গা তৈরি করতে সাহায্য করেছে, যেখানে বিভিন্ন ধরনের শিল্প ও সংস্কৃতি একসঙ্গে আসতে পারে। মুম্বইয়ে বসে কেউ হয়তো রাজস্থানে মাঙ্গানিয়ার সঙ্গীত কখনও শোনেননি। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এক সন্ধ্যার জন্য সেই জগতে ঢুকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *