ভাঙা মাটির ঘরেই চলে স্কুল, আতঙ্কে অভিভাবকরা - 24 Ghanta Bangla News
Home

ভাঙা মাটির ঘরেই চলে স্কুল, আতঙ্কে অভিভাবকরা

Spread the love

দিব্যেন্দু সরকার, আরামবাগ

গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন নবাসন এলাকায় ভাঙা মাটির বাড়িতেই চলছে প্রাথমিক স্কুল। বর্ষায় মাটির দেওয়ালে বড় বড় ফাটল তৈরি হয়েছে। দেওয়ালের কিছুটা অংশ একদিকে হেলে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এখন যে অবস্থায় রয়েছে, তাতে যে কোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। সে রকমটা হলে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ নিয়ে চিন্তায় পড়েছেন স্কুলের শিক্ষকরা। অভিভাবকরাও উদ্বিগ্ন। বার বার প্রশাসনকে বলেও কোনও কাজ না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষককে ঘেরাও করে স্কুলে বিক্ষোভদেখান গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *