বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না? আজ কেমন থাকবে আবহাওয়া
পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। অথচ শরতের আকাশ উধাও। মেঘের ঘনঘটায় তার দিনভর মুখভার। কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কোথাও আবার টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে, শনিবার সকালেও জেলায় জেলায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে কমবে বৃষ্টি। শনিবার দুপুর বা বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে।