বির্তকের মাঝেই কমিশনে ফুলবেঞ্চের বৈঠক! SIR শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিতর্কের মাঝেই শনিবার ২৬ সেপ্টেম্বর বৈঠকে বসল ফুলবেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সান্ধুর উপস্থিতিতে SIR প্রক্রিয়া নিয়ে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। নোটিস প্রাপকদের আর অফিসে হাজিরা দিতে হবে না, সরাসরি বাড়ি যাবেন BLO-রা। দিল্লি ও মহারাষ্ট্রে বাড়ল সময়সীমা, বাদ পড়াদের জন্য থাকছে বিশেষ সুযোগ।