কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই ভোট হবে পুরসভায়
এ দিন রাজ্য নির্বাচন কমিশনার জেলাগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৭ অক্টোবরের মধ্যে কলকাতা ও হাওড়া পুরনিগমের সংরক্ষণ প্রক্রিয়ার শুনানি শেষ করতে হবে। বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কালিম্পং, দার্জিলিং পুরসভার সংরক্ষণ প্রক্রিয়ার শুনানি ৬ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আইনমাফিক এর ৭ সপ্তাহ পরেই ভোট করা যেতে পারে। নির্বাচন কমিশন অক্টোবরের শেষ সপ্তাহে কালীপুজোর আগেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি শুরু করেছে। কমিশন ২ ডিসেম্বর ভোটগণনা শেষ করতে চায়। ভোট হবে নভেম্বরের শেষ দিকে। এ জন্য আগামী মঙ্গলবার থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে।