শুক্রবার কোথায় কোথায় রয়েছে মিছিল?
শুক্রবার সকাল থেকে কলকাতার যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। তবে বৃষ্টির জেরে কিছু কিছু রাস্তায় সামান্য যানজট হতে পারে। এ দিন শহরে দু’টি জমায়েত রয়েছে। সকাল ১১টা নাগাদ একটি মিছিল কলেজ স্কোয়্যার থেকে স্ট্র্যান্ড রোডে CEO দপ্তরের দিকে যাওয়ার কথা। অন্য একটি মিছিল রয়েছে দুপুর ১.৩০টা নাগাদ, যা ধর্মতলা লেনিন মূর্তি থেকে CEO দপ্তরের দিকে যাবে। এই জমায়েতে প্রায় ১২০০ লোক থাকতে পারে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। মিছিল চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় কিছুটা যানজট হতে পারে। বাকি জায়গায় ট্র্যাফিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই লালবাজার সূত্রে খবর।